1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার ৬ আসামি গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার ৬ আসামি গ্রেপ্তার।

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনাসহ বিভিন্ন সময়ের বিস্ফোরক মামলার ৬ আসামি গ্রেপ্তার হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: সোহলে রানা (৩২), মো: তৌহিদুল ইসলাম বুলবুল (৩০), মো: আল মামুন (৫১), মো: শরিফুল ইসলাম বিপ্লব (৩৪), মো: শরিফুল ইসলাম (৪০),  মো: গোলাম মোস্তফা (৬০)।  সোহেল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মৃত আলতাফের ছেলে, তৌহিদুল ইসলাম শাহমখদুম থানার ভুগরইল গ্রামের মো: বজলুর রহমানের ছেলে, আল মামুন একই থানার উত্তর নওদাপাড়ার মৃত গোলাম মোর্তুজার ছেলে, শরিফুল ইসলাম বিপ্লব বড় বনগ্রাম শেখপাড়ার মো: আলম সরকারের ছেলে, শরিফুল ইসলাম পবা থানার দাদপুরের মৃত নইমুদ্দিনের ছেলে ও গোলাম মোস্তফা বেলপুকুর থানার ভড়ুয়াপাড়ার মৃত খায়রুদ্দিনের ছেলে।

গতকাল ৯ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া, শাহমখদুম, পবা ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর বিভিন্ন স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD