1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সাতকানিয়ায় পাথর বোঝাই ট্রাক চাপায় প্রাণ গেল কিশোরের। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

সাতকানিয়ায় পাথর বোঝাই ট্রাক চাপায় প্রাণ গেল কিশোরের

নুরুল কবির, সাতকানিয়া প্রতিনিধি চট্টগ্ৰাম

সাতকানিয়ায় পাথর বোঝাই ট্রাকের চাপায় এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টায় উপজেলার কেরানীহাটের উত্তরে খুনি বটতল নামক এলাকায় চট্টগ্রাম—কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মোঃ তামিম হোসেন (১৪)। সে উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা কানুরমার বাড়ির কোরবান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তামিম একটি বাইসাইকেল নিয়ে মহাসড়ক হয়ে কেরানীহাটের দিকে যাচ্ছিল। বাইসাইকেলটি খুনি বটতল এলাকায় পৌঁছলে পেছন থেকে দ্রুতগামী পাথর বোঝাই একটি ট্রাক বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তামিম সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর ট্রাকটি পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন ধাওয়া করে চালক আলমগীর হোসেনসহ ট্রাকটি আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত পাথর বোঝাই ট্রাকটি উদ্ধার এবং চালক আলমগীর হোসেনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD