1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

গোয়ালন্দে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, গাফিলতির অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত
গোয়ালন্দে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু, গাফিলতির অভিযোগ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পল্লী বিদ্যুতের ছিড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে আব্দুল মালেক মোল্লা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে চর দৌলতদিয়া তমিজ উদ্দিন মৃধা পাড়ার খালেক মোল্লার ছেলে। সে  মানসিক প্রতিবন্ধী ছিল।
শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে এ  দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কতৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে।
মৃত মালেকের ভাই মো. আব্দুল কাদের মোল্লা জানান, শুক্রবার ভোরের দিকে তারা ওই এলাকার পথের পাশে পল্লী বিদ্যুতের লাইনের ছেড়া তার পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পল্লী বিদ্যুতের অফিসে মোবাইল ফোনে জানান। ফোনের জবাবে তারা বিদ্যুতের সংযোগ লাইন বন্ধ না করে স্থানীয়দের সতর্ক থাকতে বলেন।
কিন্তু মানুসিক ভারসাম্যহীন মালেক বুঝতে না পেরে পড়ে থাকা বিদ্যুতের তার স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর সকাল সারে ৮টায় বিদ্যুৎ অফিসের লোকজন এসে মৃত্যু মালেকের লাশ থেকে জড়িয়ে থাকা বিদ্যুতের তার বিচ্ছিন্ন করে।
আলাপকালে স্হানীয় শিক্ষক শাহাদাত হোসাইন বলেন, আমি পথের কাছে বিদ্যুতে তার পড়ে থাকতে দেখে সকাল ৬ টায় বিদ্যুত অফিসে মোবাইল ফোনে অবগত করেছিলাম। কিন্তু যথাসময়ে তারা তারা পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. শাহিন আলম বলেন, বিদ্যুতের লাইনের ছিঁড়ে পড়া তারে স্পৃষ্ট হয়ে এক মানসিক প্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় স্হানীয় কয়েকজন আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তার অফিসের কারো কোন ধরনের গাফিলতির প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD