1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ জন গ্রেপ্তার। পাঁচবিবি সীমান্ত পাহাড়ায় বিজিবির সঙ্গে আনসার ও গ্রাম পুলিশ। বিএনপি নেতার বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।

নাশকতা মামলায় রাজশাহীতে আ’লীগ নেতার ছেলে গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পঠিত

নাশকতা মামলায় রাজশাহীতে আ’লীগ নেতার ছেলে গ্রেফতার

রাজশাহী ব্যুরো  ঃবিস্ফোরক আইনে দায়ের করা মামলায় রাজশাহীতে আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান কালুর ছেলে আশিকুর রহমান ওরফে তুহিনকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে নওগাঁ সদরের ডাক্তারের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। তুহিনের বাবা আতিকুর রহমান কালু রাজশাহী নগরীর বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা এক মামলার এজাহারভুক্ত আসামি তুহিন। গত ২৫ সেপ্টেম্বর নগরীর বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে ওই মামলাটি করা হয়। ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তুহিন।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন তার অপরাধ স্বীকার করেছেন। গ্রেফতারের পর তাকে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) তাকে আদালতে নেয়া হবে।

তুহিন নিষিদ্ধ ঘোষিত বোয়ালিয়া পূর্ব ছাত্রলীগের সাবেক সভাপতি থাকা অবস্থায় রাজশাহীতে ছাত্রলীগ কর্মী জীবন শেখ হত্যা মামলারও আসামি ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করা নিয়ে ২০১৫ সালের ২৮ মে রাতে নগরীর রাণীবাজার এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলি বিনিময়, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে জীবন শেখ নামের ওই ছাত্রলীগকর্মী মারা যান এবং আরো অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় তুহিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা হয়েছিল। পরে অবশ্য পার পেয়ে যান তুহিন। তুহিনের বাবা আতিকুর রহমান কালু ব্যবসায়ী ও ঠিকাদার। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পশুহাট হিসেবে খ্যাত রাজশাহীর সিটিহাট দীর্ঘদিন ধরেই ইজারা পেয়ে আসছেন কালু। আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় গত বছরের ১ আগস্ট কালুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনিও পলাতক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD