1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর রেলগেট এলাকায় অভিযান পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নগরভবন হতে রেলগেট পর্যন্ত অটো রিক্সার লাইসেন্স নবায়ন না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩)  ধারায় ৭টি মামলা দায়ের করে ৭ জনের নিকট হতে ৮শত ৫০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। আটককৃত অটো রিক্সা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

রাসিক ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিক্সার মালিক ও চালকগণকে অতি দ্রুত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ইং অর্থ বছরের নবায়ন করতে হবে। অবৈধভাবে (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সা সমূহকে চলাচল না করার জন্য নিদেশনা দেন। যদি কেউ অবৈধ লাইসেন্স বিহীন অটো/চার্জার রিক্সা রাজশাহী মহানগরীতে চলাচল করে তাহলে সে সকল গাড়ি আটক করে ডাম্পিংসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD