1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারে অনন্য পুলিশ অফিসার ধামইরহাটের এস.আই শফিকুল ইসলাম। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

ভিকটিম উদ্ধার ও আসামী গ্রেফতারে অনন্য পুলিশ অফিসার ধামইরহাটের এস.আই শফিকুল ইসলাম

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

জয়পুরহাট জেলার সদর থানার অন্তর্গত বুজরুক গ্রামের মোঃ শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে ২০২০ সালে এসআই ক্যাডেট ব্যাচে যোগদান করেন। তারপর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে মৌলিক প্রশিক্ষণ শেষে নওগাঁ জেলা যোগদান করে বাস্তব প্রশিক্ষণ শেষ করে ধামইরহাট থানায় যোগদান করেন। চলতি বছরে প্রায় ৩০ টির বেশি ভিকটিম বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেন। যার মধ্যে ২০ জন শিশু ভিকটিম। ভিকটিমদের উদ্ধার ও অপহরণকারী আসামীদের গ্রেফতার করেন। ভিকটিম উদ্ধারে একজন তৎপর অফিসার এসআই মোঃ শফিকুল ইসলাম। ভিকটিম উদ্ধার করে বাবা মায়ের হাতে তুলে দেন।এতে অভিভাবকরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বশেষ চলতি মাসের গত ০২/১১/২৪ তারিখে ঢাকায় অভিযান চালিয়ে দুজন শিশু ভিকটিম উদ্ধার সহ দু’জন আসামী গ্রেফতার করেন।
অভিভাবক মোঃ আঃ রশিদ বলেন, আমার মেয়ে গত মাসে অপহরণ হলে আমি ২৪/১০/২৪ তারিখে মামলা করলে দারোগা শফিক মাত্র ৮ দিনের মধ্যে আমার মেয়েকে ঢাকা থেকে উদ্ধার করে দিয়েছেন।
অপর ভুক্তভোগী অভিভাবক মোঃ মামুনুর রশিদ বলেন, আমার মেয়ে গত মাসে অপহরণ হইলে আমি গত ২/১১/২৪ তারিখে থানায় মামলা করলে ৩/১১/২৪ তারিখে ঢাকা থেকে আমার মেয়েকে উদ্ধার করেন এস. আই শফিকুল ইসলাম। তিনি আরও বলেন তিনি একজন ভালো মানুষ, তাকে তাগাদা দেওয়া লাগেনি, নিজ দায়িত্বে আমার মেয়েকে উদ্ধার করে দিয়েছেন।
উপজেলা বিভিন্ন এলাকায় সৎ ও কর্মপরায়ন পুলিশ অফিসার হিসেবে পরিচিত ধামইরহাট থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) মো. শফিকুল ইসলাম বলেন, এসব ভিকটিমদের মধ্যে রয়েছে প্রেম ঘটিত বিষয়, প্রতারণার শিকার, টিকটকের জনপ্রিয় হতে বন্ধুর সাথে পলায়ন, পরিবারের সাথে বনিবনা ইত্যাদির ঘটনাই বেশি ফেস করতে হয়েছে, তিনি আরও বলেন ভিকটিম উদ্ধার করে তাদের আইনগত সহায়তার পাশাপাশি সামাজিক সচেতনতা সম্পর্কে ধারণাও দেওয়া হয়ে থাকে। তবে তিনি মনে করেন বিভিন্ন স্কুল, কলেজ ছাত্র/ছাত্রীদের এসব প্রতারণার বিষয়ে শিক্ষকগণ কর্তৃক সচেতনতাসহ শিশু আইন সম্পর্কে ধারণা দিলে অপহরণের প্রভাব অনেকটাই কমে যাবে।’ তার এসব সফলতার অভিযানগুলো পরিচালনায় জেলা পুলিশ সুপার, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ তাকে দিক নির্দেশনা ও সহযোগিতায় করায় এমন সফলতা অর্জন সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD