1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোনায় ডিবি পরিচয়ে বাসে ছিনতাইয়ের চেষ্টা, মোটর সাইকেলসহ আটক ২। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

নেত্রকোনায় ডিবি পরিচয়ে বাসে ছিনতাইয়ের চেষ্টা, মোটর সাইকেলসহ আটক ২

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় ডিবি পরিচয়ে ঢাকাগামি একটি যাত্রীবাহী বাসকে রাস্তায় অবরোধ করে ছিনতাইয়ের সময় দুইটি অবৈধ মোটর সাইকেলসহ ভূয়া ডিবি পরিচয় দানকারী ২ জনকে আটক করেছে সেনাবাহিনী।রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার।আটককৃতরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ গ্রামের আ: হালিম মাস্টারের ছেলে আল মামুন (৪৪) ও একই উপজেলার চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪২)।
বিজ্ঞতিতে উল্লেখ্য করা হয়, শনিবার রাত ১১ টার দিকে পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের হামিদপুর বাজার এলাকায় নেত্রকোনা থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহন নামক একটি বাসে দুই জন সন্ত্রাসী ভূয়া ডিবি পরিচয়ে ছিনতাই করার জন্য চেকিং শুরু করে।তখন রাস্তায় যানজট দেখে নিয়মিত টহলে থাকা সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থালে এগিয়ে যায়। সেনাবাহিনী দেখে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করলে তাদের ব্যবহৃত দুইটি অবৈধ মোটরসাইকেলসহ আল মামুন ও খাইরুল ইসলামকে আটক করা হয়।নেত্রকোনা সেনা ক্যাম্পের উপ অধিনায়ক মেজর জিসানুল হায়দার জানান, আটককৃত সন্ত্রাসীসহ অবৈধ মোটর সাইকেল পূর্বধলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD