1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

আমতলীতে জাতীয় সমবায় দিবস পালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৭১ বার পঠিত

আমতলীতে জাতীয় সমবায় দিবস পালিত

মাইনুল ইসলাম রাজু ,

আমতলী (বরগুনা) প্রতিনিধি

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে আমতলীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শনিবার সকাল ১০টায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র‍্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। আমতলী উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে।

জাতীয় সমবায় দিবসটি পালন উপলক্ষে শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন শেষে এক বর্নাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইছা, আমতলী থানার ওসি তদন্ত মো. আমির হোসেন সেরনিয়াবাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, সমকাল আমতলী উপজেলা প্রতিনিধি মো. জাকির হোসেন, কালের কন্ঠের আমতলী উপজেলা প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ ও পদ্মা স য় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি মো. মহবুব হোসেন প্রমুখ।
সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান ঘটখালী সোনালী বহুমুখী সমবায় সমিতি, জনসেবা ও ঋণদান সমবায় সমিতি, পদ্মা স য় ও ঋণদান সমবায় সমিতির, নাগরিক স য় ও ঋণদান সমবায় সমিতি, চন্দ্রা জলমহাল মৎস্যচাষ সমবায় সমিতি,দক্ষিণ বাংলা স য় ও ঋণদান সমবায় সমিতি ও রুপক মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি: নামে ৭টি প্রতিষ্ঠানকে সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD