1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার, অন্যরা পলাতক। ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ

নরসিংদীতে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

নরসিংদীতে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সেলিম রেজা ঃ নরসিংদীতে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও প্রেসক্লাবের সহ-সভাপতি,যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি,তাজুল ইসলাম বাদল এর ৫৪ তম জন্মদিন পালিত হয়েছে।

শুক্রবার(১ নভেম্বর)বিকালে উপজেলা রোড আছমত আলী ভবন প্রেসক্লাবের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এর সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমো.এমরুল ইসলাম কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু করেন।

সভার প্রথমেই সভাপতি স্বাগতিক বক্তব্যে যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন এর পিতার মৃত্যুতে শোক প্রস্তাব,কাজী নজরুল ইসলাম বাদশা ফাউন্ডেশন এর মাধ্যমে প্রতিবন্ধীদের আর্থিক সহযোগীতা প্রদান সহ অন্যান্য আলোচ্য বিষয় তুলে ধরেন।

উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন এর সঞ্চালনায় মাসিক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক আজমেরী সুলতানা,সাংগঠনিক সম্পাদক খন্দকার সেলিম রেজা,দপ্তর সম্পাদক নজরুল ইসলাম,সম্মানিত সদস্য ইব্রাহিম খলীল,শামীমুল হক শামীম এবং মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

বক্তারা তাদের বক্তব্যে উপজেলা প্রেসক্লাবের সার্বিক বিষয় এবং দেশের বর্তমান অবস্থায় সাংবাদিকদের করণীয় সম্পর্কে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য,জাকির হোসেন,হুমায়ুন কবীর,পিংকী দাস,তারেক হোসেন তালাশ,মাহমুদুল হাসান লিমন,মোবারক হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সবশেষে সকল সদস্যদের উপস্থিতিতে উপজেলা প্রেসক্লাবের সভাপতির সৌজন্যে কেক কাটার মাধ্যমে যায় যায় দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি,অত্র প্রেসক্লাবের সহ-সভাপতি,সিনিয়র সাংবাদিক তাজুল ইসলাম বাদল এর ৫৪ তম জন্মদিন পালন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD