1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেপ্তার ১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেপ্তার ১।

রাজশাহী ব্যুরো ঃসামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্যের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করছে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: সাইফুল ইসলাম (৩১)। সে নোয়াখালী জেলার সেনবাগ থানার পূর্ব ছাতারপাইয়া গ্রামের মো: হেলাল উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়,  গত ২৯ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ কয়েকটি ফেইসবুক পেইজ থেকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে “মধ্যরাতে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়” শিরোনামে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়িয়ে পরে। এতে করে সাধারণ জনগণসহ সারাদেশের ছাত্রদের মধ্যে ভীতি সঞ্চার ও উত্তেজনা বিরাজ করে। এছাড়াও দেশের সার্বভৌমত্ব বিপন্নসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সম্ভবনা দেখা দেয়।

বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নজরে আসলে তিনি আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটকে এর সত্যতা যাচাই করার জন্য নির্দেশনা প্রদান করেন।

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ছড়িয়ে পরা ভিডিওগুলো পর্যালোচনা করে দেখেন যে, ভিডিওগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলেও তা এসময়ের নয়।পুরনো  মিছিলে নতুন করে কণ্ঠ লাগানো হয়েছে এবং নোয়াখালী জেলার সেনবাগ থানা এলাকা থেকে উক্ত ভুয়া ও মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহপূর্বক আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট নোয়াখালী জেলার সেনবাগ থানায় প্রেরণ করে।

উক্ত তথ্যের ভিত্তিতে নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের একটি টিম গতকাল ৩১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি সাইফুল ইসলামকে নোয়াখালী জেলার সেনবাগ থানার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নোয়াখালী জেলার ছাতারপাইয়া ইউনিটের এক কর্মী ও সমর্থক। আসামি গত ৫ আগস্ট থেকে তার নিজস্ব ফেইসবুক পেইজসহ আরো বিভিন্ন ফেইসবুক পেইজ খুলে ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র ও সরকারে ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন উদ্দেশ্যে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নোয়াখালী জেলার সেনবাগ থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD