1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রায়পুরে ৭ ছাত্রী টিকা নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দৈনিক নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

রায়পুর ৭ ছাত্রী টিকা নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

মোঃ লিটন হোসেন রায়পুর প্রতিনিধি 

রায়পুর (লক্ষ্মীপুর) জরায়ু ক্যানসারের টিকা নেওয়ার পর ৫ জন স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে তাদের রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।।

তারা রায়পুর উপজেলার সোনাপুর ইউপির রাখালিয়া গ্রামের প্রিন্সিপাল কাজি ফারুকী স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণীর ছাত্রী। তবে চিকিৎসকরা বলছেন, টিকা নেওয়ার পর ভয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। তারা শিগগির সুস্থ হয়ে উঠবে।

অসুস্থ ছাত্রীদের সহপাঠীদের দাবি টিকা প্রদানকারী কর্মি বলছেন, ছাত্রীরা সকালে খাবার না খাওয়ায় টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। যদি তাই হয়, তাহলে টিকা দেওয়ার আগে কেন তাদের খাবারের কথা জিজ্ঞেস করা হয়নি? টিকা নেওয়ার পর কয়েকজন শ্বাস নিতে পারছে না। কয়েকজন প্রচণ্ড ব্যথায় হাত-পা নাড়াতে পারছে না।

এদিকে হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীদের তথ্য-ছবি সংগ্রহকালে টিকা কার্যক্রমে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশনের রায়পুরে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার পীযুষ দাস রোগীর সঙ্গে থাকা লোকজনকে বলেছেন, ছাত্রীরা অসুস্থ হয়নি। ভয়ে তাদের মাথা ঘুরাচ্ছে। এর বেশি কিছু নয়।

অসুস্থ ছাত্রীরা হলেন-রাহা (১৪), রিতাজ (১৪), ইসরাত (১৪), সাবিকুন (১৩) ও সুবর্না (১৪) । আরও কয়েকজন অসুস্থ্য হলে পরে সুস্থ্য হয়।

কাজি ফারুকী স্কুল এন্ড কলেজ সূত্র জানায়, দুপুরে রায়পুরে উপজেলার রাখালিয়া গ্রামের প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল শাখার ছাত্রীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার আধাঘণ্টা পর ৫-৬ ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর ছাত্রীর কেউ বমি করে আবার কেউ মাথা ঘুরে পড়ে যায়। স্কুল কর্তৃপক্ষ তাদের সদর হাসপাতালে ভর্তি করেছেন।

ইশরাত নামের ৭ম শ্রেণির এক ছাত্রীর বাবা খাইজির আলম সাংবাদিকদের কাছে বলেন, ‘টিকা নেওয়ার পর প্রথমে আমার মেয়েসহ চারজন অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তাদের হাসপাতালে ভর্তি করি। আমার মেয়ের ডান পা ব্যথা হয়ে প্রায় অবশের মতো অবস্থা হয়েছে। ধরাও যাচ্ছিল না। নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়েছে, বুকেও ব্যথা ছিল।’

স্কুলের শিক্ষক আরিফ হোসেন বলেন, ‘টিকা নেওয়ার আধাঘণ্টার মধ্যেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের আমরা হাসপাতালে ভর্তি করেছি। কয়েকজনের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। তাদের অক্সিজেন দেওয়া হয়েছে।’

উল্লেখ্য- বুধবার দুপুরে সদর উপজেলার দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার ছাত্রীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার আধাঘণ্টা পর কয়েকজন ছাত্রী মাথাঘুরে পড়ে যায়। এরপর একে একে ১৮ ছাত্রীর কেউ বমি করে আবার কেউ মাথা ঘুরে পড়ে যায়। মাদরাসা কর্তৃপক্ষ তাদের সদর হাসপাতালে ভর্তি করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD