1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

সদরপুরে জাতীয় যুব দিবস পালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

সদরপুরে জাতীয় যুব দিবস পালিত

সদরপুর থেকে শিমুল তালুকদার 

ফরিদপুরের সদরপুরে জাতীয় যুব দিবস ২৪ পালিত হয়েছে।  সম্ভাবনাময় মেধা ও সৃজনীশক্তি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও জাতীয় উন্নয়নে কাজে লাগানোর উদ্দেশ্যে এবং অন্তর্ভূক্তিমূলক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এবং “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও ৩৩ জন উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ১লা নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আকলিমা আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আল মামুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম. জাহাঙ্গীর কবির, সদরপুর থানা (ওসি তদন্ত) মোঃ আনিসুর রহমান,  মিসেস রহিমা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উদ্যোক্তা প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও সদস্য , ছাত্র ও যুব নেতৃবৃন্দ, সংবাদকর্মী।

স্বাগত বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি আকলিমা আক্তার সদরপুর উপজেলা যুব উন্নয়ন কার্যালয় কর্তৃক বিভিন্ন প্রকল্পে গৃহীত পদক্ষেপের বিবরণ তুলে ধরেন। এতে উপকার ভোগীর সংখ্যা ১৬ হাজার ৫ শত চুরানব্বই জনের বিপরীতে ১৭ কোটি ৬৫ লাখ ২২ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আল মামুন বলেন, উদ্যোক্তাদের মধ্যে কেউ নতুন উদ্ভাবনীমূলক কিছু করে দেখাতে পারলে তাকে সরকারি সহায়তা দেয়া হবে। এমন কি বিশেষ কিছু হলে তাকে জাতীয় পর্যায়ে প্রোমোট করা হবে।

আলোচনা সভা শেষে ৩৩ জন নতুন উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD