1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নওগাঁর পোরশায় জমিজমা নিয়ে মারপিট আহত ৮। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২০৩ বার পঠিত

নওগাঁর পোরশায় জমিজমা নিয়ে মারপিট আহত ৮,,,

নওগাঁ  প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,
নওগাঁর পোরশায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে আওয়ামীলীগের নেতা মুকুল ও লাল্টুর মারপিটের অভিযোগ পাওয়া গেছে। মারপিটে এক মহিলা সহ কম পক্ষের ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর তিনজনকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টার সময় উপজেলার চকবিষ্নপুর গ্রামের চকবিষ্নপুর বিলে এই  মারপিটের ঘটনা ঘটে । এঘটনায় ভুক্তভোগীর ভাই পোরশা থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি  লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে পোরশা থানার ওসি শাহিন রেজা সহ তদন্ত করতে যান পোরশা থানা পুলিশ । আহতরা হলেন হাবিবুর রহমান (৫০), কাওছার আলী (৪৫), মনিরুল ইসলাম (৫৪), তহিদুল ইসলাম (৩৩), শামিম হোসেন (৫৩), মুনাহিদুল ইসলাম (৩১), মুক্তার হোসেন (৪১), সাইন রেজা (২৫)। স্থানীয় এলাকাবাসীরা জানা হাবিবুর রহমান ও কাওছার আলী গংরা দির্ঘদিন ধরে ঐ জমি ভোগদোখল করে আসতো, কিন্তু আওয়ামীলীগ পিয়োটে মুকুল হাজী, লাল্টু, নূহ, আব্দুর রহিম সহ তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরকরে ঐ জমি দখল করে নেয়। এখন এই জমিতে হাবিবুর রহমান ও কাওছার আলী সরিষা রোপণ করতে গেলে কথাকাটাকাটির  জেরে  দেশীয় অস্ত্র নিয়ে মারপিট শুরু করে মুকুল হাজী, লাল্টু,বাহিনী লোকজন আর এই মারপিঠে আহত হয় ৮ জন। মারপিটের আহতদের  মধ্যে হাবিবুর রহমান (৫০), কাওছার আলী (৪৫), মনিরুল ইসলাম (৫৪),কে রাজশাহী রামেক হাসপাতালে রেফার্ড করেন। অভিযুক্ত মুকুল, লাল্টু জানান তারা দীর্ঘদিন ধরে জমি ভুগদোখল করে আসছি,কিন্তু আমরা তাদের কে কোন মারপিট করিনি। এব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন রেজা  জানান মারপিট করা আসামিদের গ্রেফতার জোরদার অভিযান চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD