1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

মানব রচিত আইনের অধীনে চলা আধুনিক রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় সমস্যা: হাবীবুল্লাহ্ মিয়াজী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

মানব রচিত আইনের অধীনে চলা আধুনিক রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় সমস্যা :হাবীবুল্লাহ্ মিয়াজী

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন,মানব রচিত আইনের অধীনে চলা আধুনিক রাষ্ট্রগুলোর সবচেয়ে বড় সমস্যা,তারা কোনটা বৈষম্য কোনটা ন্যায়বিচার,কোনটা অপরাধ কোনটা অপরাধ নয় সেই বিষয়টিই এখন পর্যন্ত পরিপূর্ণভাবে স্থির করে উঠতে পারছে না।বৈষম্য আর অপরাধের সঠিক সংজ্ঞা নির্ধারণেই তারা এখন পর্যন্ত সফল হতে পারেনি। এক্ষেত্রে তারা অধিকাংশ মানুষ যেটাকে ভাল মনে করে সেটাকেই ভাল মনে করে বসে আছে। ফলে মদ, পতিতাবৃত্তি, সুদ, লিভ টুগেদার, জিনা-ব্যভিচার, সমকামিতার মত জঘন্য অপরাধগুলোকে অধিকাংশ রাষ্ট্র অপরাধ তো মনে করছেই না বরং আইন করে এগুলোর বৈধতা দিয়েছে এবং দিচ্ছে। ফলে পৃথিবীতে বৈষম্য ও অপরাধপ্রবণতা দিন দিন বেড়েই চলছে। আল্লাহপ্রদত্ত ইসলামী রাষ্ট্রব্যবস্থা ছাড়া এই অবস্থার অবসানের কোন দ্বিতীয় পথ খোলা নেই।
বুধবার (৩০ অক্টোবরধ) বিকাল ৩ টায় নরসিংদী জেলা প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন নরসিংদী জেলা শাখা কতৃক আয়োজিত ‘বৈষম্যহীন ও অপরাধমুক্ত রাষ্ট্র বিনির্মাণে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাফত আন্দোলন নরসিংদী জেলা আমীর মুফতী মোশাররফ হোসাইন রায়পুরীর সভাপতিত্বে,জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইসমাইল ভাঁওয়ারী সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, সহকারী মহাসচিব আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, খেলাফত যুব আন্দোলনের সেক্রেটারি মুফতি আল-আমীন।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, পশ্চিমা বিশ্বের আদর্শে চলা কথিত আধুনিক রাষ্ট্রগুলো মানবাধিকারের নামে, নারী-পুরুষ সমতার নামে মানুষকে সমকামিতা, ট্রান্সজেন্ডারিজমের প্রতি উৎসাহিত করছে। শুধু তাই না, উন্নয়ন সহযোগিতার নামে, ঋণের ফাঁদে ফেলে তারা তৃতীয় বিশ্বের দেশগুলোকে তাদের এজেন্ডা বাস্তবায়নে বাধ্য করছে। বাংলাদেশে আমরা তাদের এই ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন করতে দিব না,ইনশাআল্লাহ।
এ ছাড়াও অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- মুফতী আমিনুল হক কাসেমী, মুফতী মুবাশ্বির আহমদ কাসেমী, এডভোকেট শামসুজ্জামান, অধ্যাপক মুসলেহুদ্দীন, মাওলানা হারুনুর রশিদ, মুফতি আলমগীর হোসেন আল জামী, মাওলানা মাওলানা ছগির আহমদ মোবাশ্বেরী,মাওঃজুবাইর আহমদ ভৈরবী মাওঃজামিল আহমাদ,হাঃমাওলানা ইমরান হুসাইন, মুহাম্মদ মাহবুব রব্বানী( শাকিল),মাওঃমাহদী হাসান মিরাজী, আব্দুল্লাহ টিটু প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD