1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নওগাঁর নিয়ামতপুরে সড়ক উন্নয়নমূলক কাজ পরিদর্শনে তত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

নওগাঁর নিয়ামতপুরে সড়ক উন্নয়নমূলক কাজ পরিদর্শনে তত্বাবধায়ক ও নির্বাহী প্রকৌশলী,,

নওগাঁ প্রতিনিধিঃ-হাবিবুর রহমান,

নওগাঁর নিয়ামতপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র সড়ক উন্নয়ন ও মেরামত কাজের সাইট পরিদর্শন ও সাইট গুলোর টেকনিক্যাল মতামত ও পরামর্শ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের সাংশৈইল, তেঘরিয়া, রসুলপুর ইউনিয়ন থেকে পাড়ইল ইউনিয়ন, চন্দননগর ইউনিয়নের ছাতড়া জিসি পুঙ্গীঘাট – মোষবাতান, নিয়ামতপুর জিসি – বটতলী জিসি রাস্তগুলোর উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করা হয়। রাজশাহী অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহাদাত হোসাইন, নওগাঁ জেলার নির্বাহী প্রকৌশলী (এলজিডি) তোফায়েল আহমেদ, নিয়ামতপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী (এলজিডি) শাহাদাৎ হোসেন, ঠিকাদার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উন্নয়নমূলক চলমান কাজ গুলো হচ্ছে- উপজেলার সদর ইউনিয়নের সাংশৈইল- তেঘরিয়া ১.৫ কি: মি:, রসুলপুর ইউনিয়ন থেকে পাড়ইল ইউনিয়নের ৬০০ মিটার, ছাতড়া জিসি পুঙ্গীঘাট – মোষবাতান ৫ কি: মি:, নিয়ামতপুর জিসি – বটতলী জিসি ৫.৯ কি: মিটার। বিকেল সাড়ে ৩ টার দিকে ডাঙ্গাপাড়া মোড় হতে বটতলী বাজার পর্যন্ত উন্নয়নমূলক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করা হয়। উক্ত রাস্তায় বালি ফিলিং সঠিক মাপ আছে কি না তা পরীক্ষা করা হয়েছে। সড়কের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বর্ধিত কাজ চলমান রয়েছে। এছাড়া বর্ধিত নিয়ামতপুর জিসি – বটতলী জিসি সড়কটি উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। এতে ৫.৯ কি: মি: সড়ক ২০ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ের কাজ চলমান রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD