1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

সড়কের দুই পাশে গাছে রশি বেঁধে  পথ রোধ করে  ২ মোটরসাইকেল ছিনতাই। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পঠিত

সড়কের দুই পাশে গাছে রশি বেঁধে  পথ রোধ করে  ২ মোটরসাইকেল ছিনতাই।

মোঃ শাহাব উদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে একটি সড়কের দুটি গাছে রশি বেঁধে দুই মোটরসাইকেল চালকের পথ রোধ করে তাঁদের মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এর আগে চালক দুজনকে মারপিট করে হাত-পা বেঁধে ধানখেতে ফেলে রাখা হয়। গতকাল সোমবার ২৮ অক্টোবর রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত আক্কেলপুর-শ্রীরামপুর সড়কের আক্কেলপুর পৌরশহরের বড় কালর্ভাট এলাকায় এ ঘটনা ঘটেছে। ঘটনার দুই ঘণ্টা পর রাত ১২টার দিকে দাঁত দিয়ে একজন অপরজনের বাঁধন খুলে দেন।

ছিনতাইকারীর কবলে পড়া  ব্যক্তিরা হলেন, আক্কেলপুর হাস্তাবসন্তপুর মহল্লার মৃত মোজাম উদ্দিনের ছেলে শাওন হোসেন ও ইবনে সিনা ওষুধ কোম্পানি বিক্রয় প্রতিনিধি মঞ্জুরুল আলম। শাওনের ১০০ সিসি বাজাজ ও মঞ্জুরুল আলমের ডিসকভার মোটরসাইকেল ছিনতাই হয়েছে।

স্থানীয় সূত্রে  জানা যায়, সোমবার রাতে মোটর সাইকেল আরোহীরা  শ্রীরামপুর বাজার থেকে আক্কেলপুরে ফিরছিলেন। তারা রাত ৯টার দিকে সড়কে দুটি গাছে দড়ি বেঁধে রাখা দেখে মোটরসাইকেল থামান। তখন সড়কের দুই পাশের ধানখেতের ভেতর থেকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ১০  থেকে ১২ জনের দুর্বৃত্তের একটি দল এসে তাদেরকে  মারধর করে সড়কের পূর্ব পাশের ধানখেতে নিয়ে তাঁর হাত-পা বেঁধে ফেলে রাখে।

দুর্বৃত্তরা মোটরসাইকেল ছাড়াও দুজনের দুটো মুঠোফোন, এবং নগদ সাড়ে ৮ হাজার টাকা নিয়ে নেন ।

ঘটনার দুই ঘণ্টা পর রাত ১২টার দিকে দাঁত দিয়ে একজন অপরজনের বাঁধন খুলে দেন।

আজ মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা যায়, কয়েকজন উৎসুক ব্যক্তি ঘটনাস্থল দেখছিলেন। সেখানে সিগারেটের প্যাকেট ও ওয়ান টাইম চায়ের গ্লাস পড়েছিল।

রাতের বেলায় সড়কে পুলিশে টহল না থাকায় সাম্প্রতিক সময়ে প্রায়ই এমন ঘটনা ঘটছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। আক্কেলপুর পৌরশহরের এক বাসিন্দা জাকির হোসেন বলেন, আগে রাতের বেলায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোয় পুলিশ টহল দিচ্ছিল। এখন আর রাতের বেলায় সড়কগুলোয় পুলিশের টহল দেখা যায় না। এ কারণে সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন সড়কে ছিনতাই বেড়েছে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম গণমাধ্যমকে  বলেন, ‘আমরা ছিনতাইয়ের ঘটনাটি রাতেই জেনেছি। পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা চালাচ্ছে । তাছাড়া বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোয় রাতের পুলিশের টহল আরও জোরদার করা হবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD