1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ    

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

আরএমপি কাশিয়াডাঙ্গা থানা পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকার আম বাগান থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া ৬০ রাউন্ড রাবার বুলেট উদ্ধার হয়েছে।

আজ ২৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর আড়াইটায় কাশিয়াডাঙ্গা থানার এসআই মীর আরমান হোসেন ও তাঁর টিম থানা এলাকায় টহল ডিউটি করছিল। এসময় তাঁরা কাশিয়াডাঙ্গা থানার সায়েরাগাছা এলাকায় একটি আম বাগানের ভিতর সন্দেহজনক একটি ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে ব্যাগের ভিতর থেকে ৬০ রাউন্ড রাবার বুলেট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়।

গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ বিভিন্ন থানা, ফাঁড়ী ও পুলিশ বক্সে হামলা চালিয়ে দুস্কৃতিকারীরা আগ্নেয়াস্ত্র, গুলি এবং সরকারি বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

আগ্নেয়াস্ত্র, গুলি ও সরকারি মালামাল উদ্ধারের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরবাসীকে অনুরোধ জানিয়েছেন।

আরএমপি’র তথ্য ও সেবা কেন্দ্রের হটলাইন নম্বর (টেলিফোন: +৮৮০২৫৮৮৮০১৩৫১ অথবা মোবাইল: ০১৩২০০৬৩৯৯৯)  এবং আরএমপি কন্ট্রোল রুম মোবা: নম্বর-০১৩২০-০৬৩৯৯৮

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD