1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার।

রাজবাড়ীতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

রাজবাড়ীতে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হওয়া মামলায় রাজবাড়ীতে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার রাজবাড়ী আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতারা হলেন- গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম খান (৬২) ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা (৭০)।

গতকাল সোমবার রাত ২টার দিকে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ হান্নান মোল্যাকে ও বিকেলে গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি এলাকার নিজ বাড়ি থেকে শহিদুল খানকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে গত ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। ১৭০ জনের নাম উল্লেখসহ আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা রাজবাড়ী শহরের বড়পুল মোড়ে অবস্থান নিলে পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদেরকে আক্রমণ করা হয়।

দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়, বোমা নিক্ষেপ এবং গুলি বর্ষণ করা হয়। হামলায় সোনিয়া আক্তার স্মৃতি, নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ সাগর, উৎস সরকার ও রিয়াজসহ বহু আন্দোলনকারী আহত হন। ওই মামলার তদন্তে শহিদুল ইসলাম খানকে অভিযুক্ত পাওয়া যায়। তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, গত ৯ সেপ্টেম্বর চাঁদাবাজি ও মারধরের মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হান্নান মোল্যাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD