1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ওসমানীনগরে ২শ বস্তা অবৈধ চিনিসহ আটক-১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২১৬ বার পঠিত

ওসমানীনগরে ২শ বস্তা অবৈধ চিনিসহ আটক-১

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

ওসমানীনগরে ২শ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ সমিরণ দাশ(৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজাস্থ গয়নাঘাট এলাকা থেকে উদ্ধার ও আটক করা হয়। আটককৃত যুবক জৈন্তাপুর উপজেলার পানি ছড়া চা বাগান এলাকার নিরেন দাশের পুত্র।
জানা গেছে, উপজেলার গোয়ালাবাজারস্থ গয়নাঘাট এলাকায় ঢাকা মেট্রো-ট-১৮-৯৬২৭ ট্রাক তল্লাশি করে প্রায় সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ২শ বস্তা ভারতীয় অবৈধ চিনি পাওয়া যায়। এসময় ট্রাক চালক সমিরণ দাশকে আটক করে পুলিশ। এ ঘটনায় গতকাল সোমবার ওসমানীনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি মোনায়েম মিয়া, বিষয়টি নিশ্চিত করেছেন।

#
ওসমানীনগরে ভ্রাম্যমান আদালতে
১৭হাজার টাকা জরিমানা আদায়

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:
ওসমানীনগরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিংকালে ৭টি দোকানে ভোক্তা অধিকার আইনে ১৭হাজার টাকা জারিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টার দিকে উপজেলার গোয়ালাবাজারে এ আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভিন।

ওসমানীনগরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত
ওসমানীনগরব (সিলেট) প্রতিনিধি:
ঐতিহাসিক ২৮ অক্টোবর, পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলা জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ অক্টোবর সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার তাজপুর বাজারে একটি মিলনায়তনে আলোচনা সভা ও সিলেট ঢাকা মহাসড়কে মিছিলের আয়োজন করা হয়।
ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি হাফেজ সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, ওসমানীর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চৌধুরী শাহীন, সেক্রেটারি আনহার আহমদ, সহকারী সেক্রেটারি সাফির আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মুমিন, তাজপুর ইউপি আমীর মিজানুর রহমান, উছমানপুর ইউপি আমীর সার্জেন্ট (অবঃ) শায়েস্তা মিয়া, উমরপুর ইউপি আমীর আমজাদ হুসেন সুমন, জামায়াত নেতা আব্দুল কাইয়ুম,শহিদুল ইসলাম,মিজানুর রহমান মিনার,এমদাদুল হক মিলন,
জামাল আহমদ চৌধুরী প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD