1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে রাজশাহীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ পালিত রাজশাহীতে অধিকার’র মানববন্ধন: নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে প্রশংসায় সাইফুল, প্রতিদিন কীটনাশকের দোকানে সুমধুর কুরআন তেলাওয়াত, বাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফার। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার। বগুড়াকে হারিয়ে রাজশাহী জেলার শিরোপা জয় : উৎসবমুখর পরিবেশে শেষ হলো রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬

সরিষাবাড়ীতে ফেইসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ৫। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
সরিষাবাড়ীতে ফেইসবুকে কমেন্ট করাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত- ৫
তৌকির আহাম্মেদ হাসু, রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে ফেইজবুক পোষ্টে কমেন্টে করাকে কেন্দ্র করে ওয়ার্ড ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটছে।গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতপোয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে চর-আদ্রা এলাকায় এঘটনা ঘটে।এতে ৫ জন গুরুতর আহত হয়ে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।গতকাল শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন আহতে পরিবারের সদস্যরা।আহতরা হলেন- হালিম পুদ্দারের ছেলে হৃদয় হাসান (২১), দলু মিয়ার ছেলে রুবেল হাসান রাব্বি (২৫), মোতালেব হোসেনের ছেলে নাঈম মিয়া (২৫)।এ ঘটনায় ছাইফুল ইসলাম হালিম পুদ্দার বাদী হয়ে ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা নাজুকে প্রধান করে ২৩ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার সাতপোয়া ইউনিয়নে ৪নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি প্রার্থী হিসেবে ফেসবুকে প্রচারণা চালান নাঈম ও বিজয়।তাদের এই প্রার্থীতা নিয়ে দুই গ্রুপের মধ্যে হিংসাক্ত মনোভাব সৃষ্টি হয়।সম্প্রতি নাঈম তার ফেসবুকে একটি গ্রুপ ছবি পোস্ট করলে,সেখানে ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী মেহেরত আহম্মেদ তাদেরকে ছাত্রলীগ শব্দ ব্যঙ্গ করে একটি কমেন্ট করেন।এই নিয়ে মোঃ মিরাজ নামে একজন লিখেন ‘‘তুই কি করস’’।পরে এই বিষয়টি নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং গতকাল শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী রাসেল ও শাহীন বলেন, আমরা ৬ জন বন্ধু মিলে আদ্রা নতুন যে রাস্তাটি হচ্ছে সেই রাস্তার নির্মাণাধীন কালভার্ট দেখতে গিয়েছিলাম।ওখানে যাওয়ার পর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা নাজুর নেতৃত্বে ছাত্রদলের প্রায় ২৫- ৩০ জন ছেলে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে এবং মারপিট করে।পরে আমরা দৌড়ে পালানোর চেষ্টা করলেও তারা দুইজনকে ধরে ফেলে এবং বেঁধে রেখে মারপিট করে।পরে এ সংবাদ আহতদের পরিবারের লোকজন জানতে পেয়ে সরিষাবাড়ী থানা কে অবগত করে।পরে পুলিশ গিয়ে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসে বলে জানান যুবদলের দুই নেতা আবু বক্কর সিদ্দিক ও হালিম পোদ্দার।
এ-ব্যাপারে অভিযুক্ত সাতপোয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা নাজুর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি সিনিয়র হিসেবে তাদেরকে ছাড়াতে গিয়েছিলাম। মারামারি করতে যাইনি।আমার বিরুদ্ধে তারা যে অভিযোগটি করেছে এটি মিথ্যা ও বানোয়াট।
এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল।তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD