1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে সদ্য নিষিদ্ধ হওয়া ছাত্রলীগ নেত্রী আটক। দৈনিক নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

রাজশাহীতে পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী আটক।

রাজশাহী ব্যুরো ঃপরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক।

রোববার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন। পরে পুলিশ পিয়াকে বোয়ালিয়া থানায় নেয়। পিয়া ডিগ্রি পরীক্ষার্থী ছিলেন। আজ তার ইসলামিক স্টাডিজ তৃতীয়পত্র বিষয়ে পরীক্ষা ছিল বলে জানা গেছে।

কলেজ সূত্রে জানা গেছে, রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি পরীক্ষা দিতে যান। পরীক্ষা চলাকালীন পাশের সিটে বসা পরীক্ষার্থীরা পিয়াকে চিনতে পারেন। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষার হলের বাইরে অবস্থান নেন। পরীক্ষা শেষে সাধারণ ছাত্রীরা পিয়াকে আটক করে পুলিশে দেন। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এই মামলায় তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD