1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নেত্রকোণা ডায়াবেটিক সমিতির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ডাঃ আব্দুস ছাত্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

নেত্রকোণা ডায়াবেটিক সমিতির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব ডাঃ আব্দুস ছাত্তার

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণা ডায়াবেটি সমিতির আহবায়ক হিসেবে বিশিষ্ট অর্থোপেডিক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক ও সদস্য সচিব হিসেবে ডাঃ আব্দুস ছাত্তারকে মনোনীত করা হয়েছে।ডায়বেটিস রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করা এবং সমিতির কার্যক্রমকে আরো বেশী গতিশীল করার লক্ষ্যে আজ শনিবার (২৬ অক্টোবর) নেত্রকোণা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমিতির জরুরি সাধারণ সভায় এই আহবায়ক কমিটি গঠন করা হয়।নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস এর সভাপতিত্বে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হককে আহবায়ক ও নেত্রকোণা
ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডাঃ আব্দুস ছাত্তারকে সদস্য সচিব মনোনীত করে ৭ সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়। সভায় পরে এই কমিটি সকলের সাথে আলাপ আলোচনা করে অপর ৫জন সদস্য নির্বাচন করবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।ডায়বেটিস রোগ সম্পর্কে জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের উত্তম সেবা প্রদানের লক্ষ্যে নেত্রকোণার কয়েকজন বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক মিলে ১৯৮৬ সনে নেত্রকোণা ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে এ জেলায় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের সু-চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে গরীব ও অসহায় রোগীরা এ প্রতিষ্ঠান থেকে ফ্রি চিকিৎসা পেয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির আজীবন সদস্য সংখ্যা ৬২ জন। তন্মধ্যে নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা ১৩ জন। রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাবরেটরিতে ইতোমধ্যে অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা সম্ভব হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে নেত্রকোণা ডায়াবেটিক সমিতি এই জেলায় অল্প সমেয়র মধ্যে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে বলেও অভিমত ব্যক্ত করেছেন জেলার সচেতন মহল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD