1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে স্ত্রী আটক। বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ সান্তাহার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৩৮১ বার পঠিত

জাতীয় পতাকা অবমাননার অভিযোগ সান্তাহার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

মোস্তাফিজুর রহমান
রাজশাহী ব্যুরো চীফ

আদমদীঘিতে জাতীয় শোক দিবস পালনের জন্য জাতীয় পতাকা উত্তোলনের সময় এক স্ট্যান্ড ব্যবহার করে একই রশিতে নিয়ম বহিভুত ভাবে জাতীয় ও কালো পতাকা টাঙ্গানোর অবমাননার অভিযোগ উঠেছে সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানার বিরুদ্ধে।
মঙ্গলবার ( ১৫ আগষ্ট) সকালে সান্তাহার ইউনিয়ন পরিষদ চত্বরে এই পতাকা অবমাননার ঘটনা ঘটে। নাহিদ সুলতানা উপজেলা আওয়ামীলীগের একজন সদস্য বলে জানা গেছে। এ ঘটনায় তাকে ৭ কর্ম দিবসের মধ্যে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার।
জানাযায়, মঙ্গলবার (১৫ আগষ্ট) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তার পরিষদ চত্বরে অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও কালো পতাকা উত্তোলনের সময় চেয়ারম্যান নাহিদ সুলতানা একই রশিতে দুটি পতাকা বাঁধার জন্য বলেন। সেই মোতাবেক তার পরিষদের লোকজন একই রশির সাথে ওপরে কালো পতাকা এবং নিচে জাতীয় পতাকা বেধে ফেলেন। এ ক্ষেত্রে একটি মাত্র পতাকার স্ট্যান্ড ব্যবহার করা হয়।
পতাকা টাঙানোর বিষয়টি সঠিক হচ্ছেনা অনেক ইউপি সদস্য এমন দাবি করলেও চেয়ারম্যান নাহিদ সুলতানা ত্রুটিপূর্ন ভাবেই পতাকা উত্তোলন করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সন্ধার পরও ওই ভাবে পতাকা টাঙানো অবস্থায় দেখা যায়। নাহিদ সুলতানার এ ধরনের আচরনে খোদ সরকারি দলের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
নাহিদ সুলতানা আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে নৌকা মার্কায় গত বছর সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
এ বিষয়ে নাহিদ সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পতাকা উত্তোলনের সঠিক নিয়ম আমার জানা ছিলনা। অসাবধানতা বসত: এ ধরণের ক্রটি হয়েছে।
আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান বলেন, জাতীয় ও কালো পতাকা বিকৃত ভাবে তোলা অপরাধ। এ ঘটনায় ব্যবস্থা হওয়া উচিত।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় পতাকা অবমাননা বিষয়ে জানার পর বুধবার (১৬ আগষ্ট) সান্তাহার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ সুলতানাকে কারন দর্শানোর নোটিশ দিয়ে আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তার জবাব চাওয়া হয়েছে। ( সোহাগ, সান্তাহার, আদমদীঘির নিকট হতে সংগৃহীত ) ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD