1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন আরএমপি কমিশনার। দৈনিক নয়া কণ্ঠ                        

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন আরএমপি কমিশনার ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে তিনি ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহীর সিনিয়র সিটিজেনদের সঙ্গে মতবিনিময় করেন এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও যানজট নিরসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

 

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহী মহানগরীর ট্রাফিক ব্যবস্থার জন্য আমরা একটি সুন্দর পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছি। এছাড়া ফুটপাত ব্যবসায়ীরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে তাদের ব্যবসা করতে পারে এবং ট্রাফিক ব্যবস্থাপনা ভালো থাকে। রাজশাহী নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা সাহেব বাজার জিরো পয়েন্ট তাই এই পয়েন্টটিকেই বেশি গুরুত্ব দিচ্ছি। দেখা যায়, রাস্তার পাশে পার্কিং নেই। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এসময় রাজশাহী মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, রাজশাহী হেরিটেজের সভাপতি মাহবুব সিদ্দিকী, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও জাতীয় সমন্বয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহমুদ জামাল কাদেরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD