1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমা প্যান্ডেল তৈরীর কার্যক্রমের উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

রাজশাহীতে জেলা তাবলিগ ইজতেমা প্যান্ডেল তৈরীর কার্যক্রমের উদ্বোধন।

রাজশাহী ব্যুরো ঃআগামী ১৪-১৬ নভেম্বর-২০২৪ রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে। রাজশাহী শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা অনুষ্ঠিত হবে। বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজশাহীতে ইজতেমার আয়োজন উপলক্ষ্যে নগরীর শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

আলোচনা সভা শেষে প্রশাসক মহোদয় শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খুঁটি পুঁতে রাজশাহীতে জেলা তাবলিগ ইজেতমার প্যান্ডেল তৈরির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজশাহী জেলা তাবলীগ জামাতের আমীর ডা: মুহাঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবু সুফিয়ান। অনুষ্ঠানে রাজশাহী জেলা তাবলিগ ইজতেমা আয়োজনে রাসিকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন প্রশাসক মহোদয়। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা তাবলীগ জামাতের আমীর ডা: মুহাঃ আমীনুল ইসলাম।

রুয়েটের প্রফেসর ড. মো: সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রুয়েটের শিক্ষক, রাজশাহী মেডিক্যাল কলেজের শিক্ষকবৃন্দ, থাইল্যান্ড হতে আগত জামাত, ইন্দোনেশিয়া হতে আগত জামাত, ঢাকা কাকরাইল হতে আগত জামাত, বিভিন্ন থানা হতে আগত এন্তেজামিয়া জামাত সহ মসজিদের ইমাম ও মাদ্রাসার ওলামা কেরামগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD