1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২০ সালে বড় ছেলে, এবার ছোট ছেলেও সৌদিতে দুর্ঘটনায় নিহত; পরিবারে শোকের মাতম যুক্তরাষ্ট্রে প্রকৌশল শিক্ষায় বিশেষ অবদানে বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আহসান মিয়ান নড়াইলের লোহাগড়ায় বাবাকে হত্যাকারী ছেলে গ্রেফতার বিশ্ব ওরস শরীফে অংশ নেওয়ার আহ্বানে পঞ্চগড়ে জাকের পার্টির দাওয়াতি র‍্যালি বরগুনায় গাঁজা সেবন করে জনসাধারণকে বিরক্ত করার দায়ে ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চের’ পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের মাঝে তুলে ধরতে সামাজিক মাধ্যমে সক্রিয় হওয়ার আহ্বান :প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের টানা ১০০ ঘন্টা শূণ্য রেখায় নারী বাউফলে হাত-পা উদ্ধারের তিন দিন পর মিলল মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার ২ হাইমচরের ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে: এমপি মানিক

স্বৈরাচারী সরকারের আমলে মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছে;: জামায়াত নেতা আবুল কালাম আজাদ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২৯৮ বার পঠিত

স্বৈরাচারী সরকারের আমলে মানুষ জুলুম নির্যাতনের শিকার হয়েছে;: জামায়াত নেতা আবুল কালাম আজাদ

কয়রা (খুলনা )প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেন, বিগত সরকারের আমলে এই জাতি ছিল গণতন্ত্রহীন আইনের শাসনের বাইরে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে দেশের মানুষ দল-মত নির্বিশেষে জুলুম নির্যাতনের শিকার হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শাসন ব্যবস্থার সকল স্তরে, অযোগ্য ও অসৎ নেতৃত্বের বদলে, আল্লাহ ভীরু, সৎ ও যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য গণতান্ত্রিক পন্থায় অগ্রসর হচ্ছে এ আদর্শকে সামনে রেখে, গতকাল বিকাল ৩ টায় খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী কাছারী বাড়ী বাজার সংলগ্ন বালুর মাঠে কয়রা উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতে ইসলামী
যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উত্তর বেদকাশি ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার নূর কামালের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাওঃ সুজা উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওঃ গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ওয়ালী উল্লাহ, অধ্যাপক নুরুজ্জামান, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ।
এছাড়া বাগালি ইউনিয়ন আমীর মাওলানা রফিকুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, আনোয়ার হোসেন, কয়রা বাজার সভাপতি সরদার জুলফিকার আলম, উত্তর বেদকাশির সাবেক আমীর মাওলানা শাহাদাত হোসাইন, যুব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম ও ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী সমন্বয়ক মোশাররফ হোসেন রাতুল প্রমুখ বক্তৃতা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ১৮ বছর ধরে বাংলাদেশের মানুষ শোষণ, শাসন, আর চরম বৈষম্যের শিকার হয়েছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে যে অমানবিক আচরণ করেছে তার কর্মকান্ডের ফল হিসেবে ৫ ই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের মানুষ আর এই স্বৈরাচারী সরকার দেখতে চায় না। সন্ত্রাস ও বিশৃঙ্খলার। মাধ্যমে জাতিগঠণমূলক ও সমাজ পরিবর্তনের কাজ হতে পারে না। তাই জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পথেই সরকার পরিচালনার দায়িত্ব নিতে চায়। ইসলামী আদর্শ ও ব্যক্তিত্বের জনসমর্থন নিয়ে ইসলামের সত্যিকার বিজয় সম্ভব। এই ভূমিকা পালন করতে পারলেই বাংলাদেশে ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ্।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD