1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোদাগাড়ীতে তিন কোটি টাকা মূল্যের তিন  কেজি হেরোইনসহ নারী মাদককারবারি গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

গোদাগাড়ীতে তিন কোটি টাকা মূল্যের তিন  কেজি হেরোইনসহ নারী মাদককারবারি গ্রেফতার।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তিন কোটি টাকার হিরোইন সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৪টার দিকে গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোছা: সিমা বেগম (৩৫)।  সে গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের মো: মতিউর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , জেলা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চর আষাড়িয়াদহ ইউনিয়নের কানাপাড়া মোড়ে সিমা বেগমের বসত বাড়িতে অভিযান চালায়।

এ সময় সিমা বেগমের দেয়া তথ্যে তার শয়ন কক্ষের ভিতর স্টিলের বাক্সের মধ্য থেকে তিন কেজি হেরোইন জব্দ করে পুলিশ। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই কক্ষে থাকা অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: মতিউর রহমান (৩৮) কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD