গোদাগাড়ীতে তিন কোটি টাকা মূল্যের তিন কেজি হেরোইনসহ নারী মাদককারবারি গ্রেফতার।
রাজশাহী ব্যুরো ঃরাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তিন কোটি টাকার হিরোইন সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৪টার দিকে গোদাগাড়ী থানাধীন চর কানাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোছা: সিমা বেগম (৩৫)। সে গোদাগাড়ী থানার চর কানাপাড়া গ্রামের মো: মতিউর রহমানের স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , জেলা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চর আষাড়িয়াদহ ইউনিয়নের কানাপাড়া মোড়ে সিমা বেগমের বসত বাড়িতে অভিযান চালায়।
এ সময় সিমা বেগমের দেয়া তথ্যে তার শয়ন কক্ষের ভিতর স্টিলের বাক্সের মধ্য থেকে তিন কেজি হেরোইন জব্দ করে পুলিশ। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই কক্ষে থাকা অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী মো: মতিউর রহমান (৩৮) কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM