1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

নেত্রকোণায় ফেইসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি অভিযুক্ত হিন্দু যুবক গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৮৭ বার পঠিত

নেত্রকোণায় ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি অভিযুক্ত হিন্দু যুবক গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তি মূলক পোস্টকারী রানা চন্দ্র সরকারকে (৩৫) আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের উত্তর পাড়ার মৃত রঞ্জিত চন্দ্র সরকারের পুত্র রানা চন্দ্র সরকার তার ব্যক্তিগত ফেসবুক আইডি’তে গত ১৫ অক্টোবর “দেবী দূর্গা এবং
ভক্ত” শিরোনামে কাল্পনিক কথোপকথনের এক পর্যায়ে হযরত মোহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্ম নিয়ে কুটুক্তিমূলক পোস্ট দেয়। যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়।
ধর্মপ্রাণ ওলামা মাশায়েখ গন বিষয়টি নেত্রকোণার পুলিশ সুপারকে অবহিত করলে তিনি তাৎক্ষনিক নেত্রকোণা মডেল থানার পুলিশকে আইনগত ব্যবস্থ্যা নেয়ার নির্দেশ প্রদান করেন।
নেত্রকোণা মডেল থানার পুলিশ বুধবার ১৬ অক্টোবর তথ্য প্রযুক্তি ব্যবহার করে জেলা শহরের মোক্তারপাড়া এলাকায় দুপুর ১২টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রানা চন্দ্র সরকারকে আটক করে।
নেত্রকোণার সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি গাজী মুহাম্মদ আবদুর রহীম সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা নেত্রকোণায় এ ধরনের ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
নেত্রকোণার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD