1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মেহেরপুর প্রতিনিধি ঃ“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একইস্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জনসাধারণ ও পথচারীদের হাত ধোয়াতে উদ্বুদ্ধ করতে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালক মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

এছাড়াও এসময় পুলিশ পরিদর্শক আবুল আমিল, প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পৌর ভূমি অফিসার গাজী মহিউদ্দিন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, উপ সহকারী প্রকৌশলী ওয়াহেদ হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD