1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে VBD-এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজসেবায় দক্ষ করে তুলতে নানা বিষয়ে প্রশিক্ষণ। পাঁচবিবিতে থানা পুলিশের অভিযানে ৪ ফুট উচ্চতার মাদক গাঁজা গাছ উদ্ধার। রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী

রূপগঞ্জে বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

রূপগঞ্জে বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের বালুভর্তি ট্রাক লুটের ঘটনায় তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলমান রয়েছে। বেশ কিছুদিন যাবত বিএনপি নেতা হাফিজুর রহমান পিন্টু চাঁদা দাবি করে আসছিলেন। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে প্রকল্পের কাজের জন্য আনা দুই ট্রাক বালু লুট করেন। পরে বালু তার নিজের জায়গায় রেখে ট্রাকগুলোকে ছেড়ে দেওয়া হয়।

তিনি বলেন, ট্রাকচালকরা প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদকে জানালে তিনি রূপগঞ্জ থানায় ও রূপগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প বরাবর একটি অভিযোগ দেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে নারায়ণগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD