1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

পাবনা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

পাবনা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন উপ মহাপরিচালক।

রাজশাহী ব্যুরো ঃবাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী ১২ অক্টোবর (শনিবার) সকাল থেকে পাবনা জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বগুড়া জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং পূজা মন্ডপের কমিটি, সেচ্ছাসেবক ও আনসার ভিডিপি সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ ফজলে রাব্বি , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বৃন্দ।

পরিদর্শন শেষে রাজশাহী রেঞ্জের উপ মহাপরিচালক বলেন,শারদীয় দূর্গা পূজা যেন ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ ও সুন্দর ভাবে উদযাপিত হয় সেজন্য সরকারের নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। বিগত দিনগুলো যেমন আনসার ও ভিডিপি যেমন পর্যাপ্ত নিরাপত্তা দিয়েছেন ভবিষ্যতে ও আনসার ও ভিডিপি পর্যাপ্ত নিরাপত্তা প্রদান করবেন।

এভারের পূজা ০৯ অক্টোবর (বুধবার) থেকে শুরু হলেও  বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা ০৬ অক্টোবর থেকেই পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করতেছে। এসময় উপ মহাপরিচালক মন্ডপে সিসি ক্যামেরা আছে কিনা এবং বিদ্যুতের বিকল্প হিসাবে জেনারেটর আছে কিনা সেই সব খোঁজ খবর নেন।

আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন,  পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে তাদের অনুষ্ঠান সফল ও সুন্দর করতে হবে এবং ডিউটিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশনা প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD