1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরী প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠিত মহেশপুরে সফল উদ্যোক্তা হাবিবুরের চায়না লেবুর বাগান পরিদর্শনে জেলা প্রশাসক বেকার যুবকদের কৃষি উদ্যোক্তা হওয়ার আহ্বান সীমান্ত অপরাধ প্রতিরোধে মহেশপুরে ৫৮ বিজিবির মাইকিং, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান ফুলবাড়ীর আলাদীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু: সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ যশোর সীমান্তে বিজিবির বড় সাফল্য, ৮৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ বেগম খালেদা জিয়া সেজে জনসভায় আসা তুরামনির স্বপ্ন পূরণ, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লালমনিরহাটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বাউরা পুনমচাঁদ ভুতুরিয়া কলেজের শিক্ষার্থীদের মাঝে অগ্নি নির্বাপন ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত পাঁচ দিনেও মেলেনি সিয়ামের সন্ধান, বোদায় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন রৌমারীতে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক মুছে দেওয়ার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন এস আলমের ১১ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে হাজারো শ্রমিকের বিক্ষোভ।

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ     

  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী ডালিম হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব-৫।

১১ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্ব পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৪০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত ডালিম বানেশ্বর পূর্ব পাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।

শনিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য  রাজশাহী বানেশ্বর পূর্বপাড়া নামক এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালানসহ অবস্থান করছে।

পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে জনৈক একজনকে হাতে নাতে আটক করে র‍্যাব । অপর একজন কৌশলে পালিয়ে যায়। এসময় দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামি ডালিম সংঘবদ্ধ মাদক চক্রের একজন সদস্য। সে এবং পলাতক অজ্ঞাত আসামি দীর্ঘদিন যাবত গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ৪০ কেজি গাঁজা ‍উদ্ধারের ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা করা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD