রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী ডালিম হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-৫।
১১ অক্টোবর শুক্রবার রাত ৮টার দিকে পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্ব পাড়া নামক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা ৪০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ডালিম বানেশ্বর পূর্ব পাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
শনিবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র্যাব জানায়, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য রাজশাহী বানেশ্বর পূর্বপাড়া নামক এলাকায় অবৈধ মাদকদ্রব্য গাঁজার চালানসহ অবস্থান করছে।
পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে জনৈক একজনকে হাতে নাতে আটক করে র্যাব । অপর একজন কৌশলে পালিয়ে যায়। এসময় দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, আসামি ডালিম সংঘবদ্ধ মাদক চক্রের একজন সদস্য। সে এবং পলাতক অজ্ঞাত আসামি দীর্ঘদিন যাবত গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, ৪০ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় পুঠিয়া থানায় একটি মামলা করা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM