1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

কয়রায় নৌবাহিনীর পূজা মন্ডপ পরিদর্শন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

কয়রায় নৌবাহিনীর পূজা মন্ডপ পরিদর্শন

(কয়রা) প্রতিনিধিঃ

খুলনার কয়রায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর (তিতুমীর ঘাটি) অধিনায়ক ক্যাপ্টেন মোঃ আশরাফুজ্জামান।

কয়রা সদরের সনাতন ধর্মাবলম্বী, দক্ষিণ মদিনাবাদ দুর্গা মন্দির,৩নং কয়রা সার্বজনীন শারদীয় দুর্গা মন্দির সহ উপজেলার বিভিন্ন দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন শেষে তিনি সার্বিক বিষয় নিয়ে সনাতন ধর্মলম্বীদের লোকজনদের সাথে মত বিনিময় করেন। এ সময় কয়রার পূজা উদযাপনের সামগ্রিক নিরাপত্তার বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বি এম তারিক-উজ-জামান,নৌবাহীনির কয়রা কন্টিনজেন্ট অফিসার ফয়সাল আহমেদ, কয়রা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) মো.শাহ-আলম, উপজেলা আনসার কর্মকর্তা মনোয়ারা খাতুন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ কুমার বৈরাগী, কপোতাক্ষ কলেজের সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, এস আই সালাহউদ্দীন আহমেদ, প্রমুখ।
মন্ডপ পরিদর্শনকালে নৌবাহিনীর অধিনায়ক ক্যাপ্টেন মো. আশরাফুজ্জামান বলেন, বাংলাদেশ একটি শান্তি প্রিয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ ও পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। সম্প্রীতির এই মিলন মেলায় নির্বিঘ্নে পূজা উদযাপনে সর্বত্র সুন্দর পরিবেশ বজায় রয়েছে। তবে সুযোগ সন্ধানীরা যেন কোনো অপতৎপরতা চালাতে না পারে সে লক্ষ্যে নৌবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনী সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। পূজা উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী উপকূলীয় খুলনা জেলার বিভিন্ন স্থানে টহল জোরদারের পাশাপাশি, জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, আনসার ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির সমন্বয়ে কন্ট্রোল রুম স্থাপন করেছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD