1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’ দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান

বরাট একতা ক্লাব ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৪৩৭ বার পঠিত
বরাট একতা ক্লাব ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর সদর বরাট ইউনিয়নের ঐতিহ্যবাহী বরাট একতা ক্লাবের ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় বরাট একতা ক্লাবের আয়োজনে ক্লাবের নিজস্ব  মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় জাগরণী বরাট একতা ক্লাব সমাজ কল‍্যাণ বরাট একতা ক্লাব একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ের খেলা ৪-৪ গোলে সমতা থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে সমাজ কল‍্যাণ বরাট একতা ক্লাব ৪-২ গোলে জাগরণী বরাট একতা ক্লাবকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চমৎকার খেলা প্রদর্শন করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজিত দলের সজিব, ম‍্যান অব দ‍্যা ফাইনাল নির্বাচিত হন বিজয়ী দলের আসিফ, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন বিজিত দলের রাজন ও সেরা গোলকিপার নির্বাচিত হন সাব্বির।
আয়োজক কমিটির সদস্য সচিব ও বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. মেছের আলী।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরাট একতা ক্লাবের সহ-সভাপতি মো. কাদের মুন্সি, বরাট ইউনিয়ন পরিষদ সদস্য মো. সেলিম, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, বরাট একতা ক্লাবের সদস্য সাচ্চু বিশ্বাস, সামিম সরদার, আতিয়ার গাজী, রুমেল, রেজাউল খান, জাহিদ সরদার, মো. শিপন, সাহিন আব্দুল্লাহ, তালাশ, কামরুল প্রমুখ।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।
 ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মো. মিরাজ এবং সহকারি রেফারির দায়িত্বে ছিলেন, রুমেল ও অঞ্জন। ফাইনাল খেলায় চমৎকার ধারাবিবরণী দিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক মো. শফিক মন্ডল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD