1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙ্গন ঠেকাতে ফেলা হচ্ছে বালুভর্তি জিওব্যাগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পঠিত
দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙ্গন ঠেকাতে ফেলা হচ্ছে বালুভর্তি জিওব্যাগ
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ ও ৬ নম্বর ফেরী ঘাটে ভাঙ্গন রোধে বৃহস্পতিবার সকাল থেকে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে দৌলতদিয়া ৬ নম্বর ফেরী ঘাট এলাকায় দেখা যায়, সেখানে ভাঙ্গনরোধে নতুন বালুভর্তি জিওব্যাগ ফেলে কাজ করছেন শ্রমিকরা।
এখানে ৭ টি ফেরিঘাটের মধ্যে বিগত দিনে ভাঙনে বন্ধ হয়ে গেছে ৪ টি ঘাট। বর্তমানে দৌলতদিয়ার মাত্র তিনটি সচল ঘাট দিয়ে ফেরিতে যানবাহন পারাপার করা হচ্ছে। হুমকিতে রয়েছে লঞ্চঘাটও।
ঘাট এলাকার কয়েকজন জানান, বিগত কয়েক বছর ধরে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় তীব্র ভাঙন চলছে । ঘাটগুলো কয়েকদফা ভাঙনের শিকার হয়েছে। এবারো চলছে ভাঙ্গন। ভাঙনে ফেরিঘাট, লঞ্চঘাট, দৌলতদিয়া ঘাট টার্মিনাল, বাজারসহ নদীপাড়ের কয়েকটি গ্রামের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে এখানে ঘাট আধুনিকায়ন ও নদী শাসনের আশার বানী শোনায় বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-,এমপিসহ দায়িত্বশীলরা। কিন্তু বাস্তবে কিছুই হয়নি। ভাঙনে ঘাটের উজানে দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ড পুরোপুরি বিলীন হয়ে সর্বহারা হয়েছে হাজার হাজার পরিবার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বাণিজ্য মোঃ সালাহ উদ্দিন বলেন, বর্তমানে দৌলতদিয়ায় ৩, ৪ ও ৭ নম্বর ঘাটটি সচল আছে। ফেরিঘাটে ভাঙন প্রতিরোধে বালুভর্তি জিওব্যাগ ফেলছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।
 বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন বলেন, ভাঙ্গন ঠেকাতে বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া ফেরিঘাট ও দৌলতদিয়া লঞ্চঘাটে বালুভর্তি ১০ হাজার জিওব্যাগ ফেলার কাজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে। পর্যায়ক্রমে ঘাটের বিভিন্ন ভাঙন কবলিত ও ঝুকিপূর্ণ স্থানে ১০ হাজার জিওব্যাগ ফেলা হবে।
জিওব্যাগ ফেলার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ছাত্রসমাজের প্রতিনিধিরা উপস্থিত  ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD