1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়পুরা, (নরসিংদী জেলা) প্রতিনিধি–

রায়পুরায় পূজামণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রায়পুরা থানা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুল জব্বার।

তিনি বলেন, অক্টোবরের শুরুতে একটানা ঝড়-বৃষ্টি থাকায় গভীর রাতের যে কোন সময় রায়পুরা পশ্চিমপাড়া এলাকায় সার্বজনিন অস্থায়ী পূজা মন্ডপের প্রতিমা বিহীন প্যান্ডেলে কাজ চলমান অবস্থায় বৃষ্টির পানি জমার কারনে ছিড়ে যায়। এরপর পূজা উদযাপনের নেতৃবৃন্দদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কিন্তু এরমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু সংখ্যক স্বার্থান্বেষী ব্যক্তি ঘটনার ছবি ফেসবুকে মিথ্যা, বানোয়াট, কাল্পনিকভাবে উস্কানি মূলক তথ্য প্রচার করেছে।

তিনি আরও বলেন, ঘটনার তদন্তে জানা গেছে অসম্পূর্ণ প্যান্ডেলের কাপড় পানি জমার কারণে ভাড়ি হওয়ায় ছিড়ে গেছে। এ ব্যাপারে থানায় একটি জিডি ও করা হয়েছে। এবছর রায়পুরায় চলমান সকল পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা নিরাপত্তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ফেসবুকে প্রচারিত প্যান্ডেল ছিড়ার ব্যাপারটি মিথ্যা দাবি করে সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট চন্দন কান্তি সাহা ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় পাল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD