1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র ঢাকা থেকে গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র ঢাকা থেকে গ্রেফতার

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নাশকতার মামলায় নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র (৫২) কে ঢাকার কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।নেত্রকোনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নেত্রকোনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের উপর অত্যাচার নির্যাতন চালায়। এ ঘটনায় ১লা সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে নেত্রকোনার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর নির্দেশে ডিবি পুলিশের একটি টিম বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগান এলাকা থেকে নাশকতা মামলার এজাহার নামীয় ১০ নং আসামী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে ঢাকা থেকে নেত্রকোনায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD