1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

গোমস্তাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভূয়া কর্মকর্তা নিয়োগের অভিযোগ, এখন এই অভিযোগ মূল্যহীন: উপজেলা নির্বাচন অফিসার। দৈনিক নয়া কণ্ঠ                          

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

গোমস্তাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভূয়া কর্মকর্তা নিয়োগের অভিযোগ, এখন এই অভিযোগ মূল্যহীন: উপজেলা নির্বাচন অফিসার

রাজশাহী ব্যুরো ঃলিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ০৮ মে।

উক্ত নির্বাচনে ভোট গ্রহণে কর্মকর্তা হিসেবে অত্র উপজেলার অধিনস্থ দপ্তর, স্কুল, কলেজ ও বিভিন্ন দপ্তর হতে সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীর নামে তালিকা নেওয়া হয়। কিন্তু উপজেলা পরিষদের পল্লী সঞ্চয় ব্যাংকের  প্রেরিত ভোটগ্রহণে কর্মকতা কর্মচারী তালিকা অত্র দপ্তরের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা হতে সেলিম রেজা নামের এক জন কর্মকর্তাকে অবৈধ ভাবে নিয়োগ দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয় উপজেলা পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীকে  বিজয়ী করার জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের গোমস্তাপুর শাখার বর্তমান শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিন। অবৈধ ভাবে সেলিম রেজার  তালিকা নির্বাচন করে  অফিসে প্রেরণ করেন এবং তাকে পুলিং অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করার জন্য জোরালো সুপারিশ করেন জামালউদ্দিন।

এই বিষয়ে  পল্লী সঞ্চয় ব্যাংকের গোমস্তাপুর শাখার বর্তমান শাখা ব্যবস্থাপক জামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার অফিস থেকে এ তালিকা গেছে কিন্তু সেলিম রেজা নামের আরেকজন কর্মকর্তা আমার অফিসে আছে হয়তো ভূল হয়ে চলে গেছে। ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি নিজেই দায়িত্ব পালন করতে পারিনি সেই সময় আমার মা অসুস্থ ছিল। এবং ভোট গ্রহণের কর্মকর্তা নিয়োগ দিবেন উপজেলা নির্বাচন অফিস এগুলো আমার দায়িত্ব না।

 

গোমস্তাপুর উপজেলা নির্বাচন অফিসার ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপাপ্ত সহকারী  রিটার্নিং অফিসার তোফায়েল আহমেদ জানান, অভিযোগ পেয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সে সময় আপনারা তদন্ত না করে কেন নির্বাচনের জন্য তাকে বৈধতা দিলেন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের এগুলা তদন্ত করার অত সময় ছিল না তখন। সে নির্বাচন বর্তমানে বাতিল হয়ে গেছে এখন এই অভিযোগের কোন ভ্যালু নেই।

 

এই বিষয়ে গোমস্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিশাত আনজুম অনন্যার সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান আমি তখন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছিলেন । আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষ অবহিত করব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD