1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা রং-এর কারিগররা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

রাজবাড়ীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা রং-এর কারিগররা

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

 

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। রাজবাড়ীর সদর উপজেলার প্রতিটি দূর্গা পূজা মন্ডপে, পূজা ঘিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন কারিগররা। কারিগরদের দম ফেলার সময় নেই। দিনরাত দিয়ে চলছে প্রতিমার গায়ে রঙের আঁচড়।

সরেজমিনে কয়েকটি মন্দির ঘুরে দেখা যায়, মন্দিরে কারিগররা প্রতিমা তৈরিতে ও রং করতে ব্যস্ত সময় পার করছেন। একনিষ্ঠ চিত্তে নিপুণ হাতের ছোঁয়ায় মাটি লাগানোর কাজ শেষে এখন চলছে প্রতিমায় রংতুলির ছোঁয়া ও সাজসজ্জার কাজ।

উপজেলার বসন্তপুর ইউনিয়নে কোলা বাজার সংলগ্ন কর্মকার বাড়ির প্রতিমা শিল্পীরা জানায়, তারা বিগত ১৮ বছরের বেশি সময় ধরে প্রতিমা তৈরি করে আসছে। দুর্গা প্রতিমা ছাড়াও সকল ধরনের প্রতিমা তৈরির কাজ করেন তারা। তবে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে রং, তুলি ও সাজসজ্জার দাম বেশি হওয়ায় এবং প্রতিমা তৈরির মজুরি কম পাওয়ায় কিছুটা অসন্তোষ রয়েছে শিল্পীদের। এবছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় একটু কম।

রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি শ্রী উপেন্দ্র নাথ রায় জানায়, রাজবাড়ীতে ৫ টি উপজেলা সহ সকল দূর্গা মন্দিরে দুর্গোৎসবের যাবতীয় প্রস্তুতির কাজ শেষের দিকে। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। পুলিশ ও আনসারের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সহ পুলিশের টহল টিম সার্বক্ষণিক কাজ করবেন। এছাড়া ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপে বিশেষ নজর রাখা হবে।

রাজবাড়ী সদর উপজেলা নিবার্হী অফিসার, পূজা শুরুর আগেই সকল মন্দির ঘুরে সবার সঙ্গে কথা বলেন, যাতে নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে। তার জন্য প্রশাসনের পক্ষথেকে সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পূজায় সকল পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD