1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬। পাংশায় মাদকের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফরিদপুরের মধুখালীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা, ইয়াবা সহ যুবক গ্রেপ্তার, বাইক জব্দ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জননেতা মির্জা আব্বাসের অসুস্থতার জন্য দোয়া কামনা।     রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।  ধামইরহাট সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল আটক। ঘাটাইলের ইএনও মো: আবু সাইদকে প্রত্যাহার আবেগঘন স্টেটাস। ফরিদপুরে অসামাজিক কার্যকলাপে অভিযান, ৭ নারীর সাথে ১২ পুরুষ আটক। রাজশাহীতে আব্দুল্লাহ মোটর্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত।  ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপি’র পুলিশ কমিশনারের ব্রিফিং। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপি’র পুলিশ কমিশনারের ব্রিফিং।

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীতে নিরাপত্তা ডিউটিতে মোতায়নকৃত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ব্রিফিং প্রদান করেন আরএমপি’র পুলিশ কমিশনার।

আজ ৮ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয়-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে মহানগরীর পূজা কমিটি’র নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে সতর্কতার সাথে ডিউটি পালন করতে হবে। ডিউটিতে থাকাকালীন পূজা কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে ডিউটি পালন করতে হবে। অপ্রীতিকর কোনো কিছু পরিলক্ষিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। এছাড়াও আরএমপি’র তথ্য সেবা কেন্দ্রের হটলাইন নম্বরে ও পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করতে হবে।  আরএমপি’র বিভিন্ন নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্বে তৎপর থাকতে হবে। কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না, সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সকলের সহযোগিতায় আসন্ন শারদী দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এ আশাবাদ ব্যক্ত করে তিনি বক্তব্য শেষ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD