
চাঁপাইনবাবগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক শিশুর পানিতে ডুবে মৃত্যু
মোঃ আবু সুফিয়ান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা গোবরাতলা ইউনিয়ন মহিপুর গ্রামের মোঃ সোহেল এর ছেলে মাহিম নামের পাঁচ বছরের এক প্রতিবন্ধী ভারসাম্যহীন শিশুর পুকুরে ডুবে মৃত্যু হয়। এই বিষয়ে ইউপি সদস্য মোঃ ইউসুফ বলেন মাহিম একজন প্রতিবন্ধী ভারসাম্যহীন শিশু। প্রতিদিনের মতো আজকেও আনুমানিক দুপুর ১.০০ টার দিকে বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর রাত আটটার সময় সল্লাপুকুর নামক একটি জলাশয়ে ভারসাম্যহীন মাহিমের পানিতে ভাসা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে । মাহিমের এই অকাল মৃত্যুতে তাঁর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।