1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহী মহানগরীতে আরএমপি পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে ইয়াবা, গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার পাংশায় মাদক বিরোধী সভা অনুষ্ঠিত। রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযানে ১০২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, আটক ২ অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ৫০ লিটার চোলাই মদ ও ৮১ হাজার ৮০০ টাকা টাঙ্গাইলে আধুনিক ক্লিনিক অ্যান্ড হসপিটালে চিকিৎসাসেবা নিয়ে অভিযোগ। সৌদি প্রবাসীদের জন্য জরুরি সতর্কবার্তা জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট সতর্কীকরণ বিজ্ঞপ্তি সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী সৌদি আরব রিয়াদে বাংলাদেশী নারী কর্মী রত্নার ম’র’দে’হ উ’দ্ধা’র। বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ব্যবসায়ীর উপর হামলা

রূপগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার তারৈল এলাকার পিআরবি ইট ভাটার মালিক ইয়াকুবের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। গত ৪অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৮টায় ইটভাটা থেকে তারৈল গ্রামের নিজ বাড়িতে যাওয়ার সময় তিনি সন্ত্রাসীদের কবলে পড়েন।
পুলিশ জানায়, তারৈল এলাকার পিআরবি ইটভাটার অংশীদারী মালিক ইয়াকুব দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিছুদিন ধরে স্থানীয় সন্ত্রাসীরা ইয়াকুবের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ৯/১০ সদস্যের একদল সন্ত্রাসী লোহার রড, এসএস পাইপ, রামদা, ছেনদা, লাঠিসোঁটায় সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। হামলাকারীরা ইয়াকুবের সঙ্গে থাকা নগদ ২লাখ টাকা ও মোবাইলফোন লুটপাট করে নিয়ে যায়। হামলায় ইয়াকুব রক্তাক্ত জখম হয়। এক পর্যায়ে ইয়াকুবের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ইয়াকুবকে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ব্যবসায়ী ইয়াকুব বাদী হয়ে তালৈর গ্রামের আরিফ(৫২) ও জাহিদকে(২৬) নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD