1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রূপগঞ্জে জুয়েলারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার পঠিত

রূপগঞ্জে জুয়েলারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

রূপগঞ্জ প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার জুয়েলারী ব্যবসায়ী সোহেলকে(৩৮) পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল ৪অক্টোবর শুক্রবার আতাউর মাষ্টারের মালিকানাধীন রাণীপুরা বাজারের সোহেলের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহেল উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকার শফিউল্লার ছেলে। হত্যার কারন জানা যায়নি।
পুলিশ জানায়, গত এক বছর ধরে কাঞ্চনের রানীপুরা বাজারে আতাউর মাষ্টারের মালিকানাধীন মার্কেটের একটি দোকানে সোহেল জুয়েলারী ব্যবসা করে আসছিল। চোরের ভয়ে রাতে সে দোকানেই ঘুমাতো। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে সোহেলকে পিটিয়ে ও মাথায় উপর্যুপরি আঘাত করে হত্যা করা হয়। পরে সোহেলের মৃত্যু নিশ্চিত করে কম্বল দিয়ে ডেকে রাখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে সোহেলের দোকান ঘরের ভিতর থেকে রক্ত গড়িয়ে দোকান ঘরের বাইরে আসার চিহ্ন দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত সোহেলের মাথায় আঘাতের দাগ রয়েছে। সোহেলের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD