1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

জনবল সংকটে ভূমি সেবায় বঞ্চিত হচ্ছে দৌলতদিয়াবাসী। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পঠিত

জনবল সংকটে ভূমি সেবায় বঞ্চিত হচ্ছে দৌলতদিয়াবাসী

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ভূমি অফিসে জনবল সংকটে চরম ভাবে ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছে দৌলতদিয়াবাসী।

সরেজমিনে আলাপচারিতায় জানা গেছে, দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসে চারজন কর্মকর্তা থাকার কথা থাকলেও সেখানে কর্মকর্তা রয়েছে মাত্র দুজন। দুজন কর্মকর্তা দিয়ে কচ্ছপ গতিতে চলছে ভূমি কার্যালয়ের ভূমি সেবার কাজ। যেখানে থাকার কথা রয়েছে একজন ভূমি সহকারি, একজন ভূমি উপ-সহকারি আর দুজন অফিস সহকারি মোট চার জন। কিন্তু সেখানে গিয়ে দেখা যায় একজন উপসহকারি কর্মকর্তা একজন অফিস সহকারি নিয়ে নিজেই দুটি পদে দায়িত্ব পালন করছেন। যার ফলে ভূমি সেবা পেতে আসা সুবিধাভোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

ভূমিসেবা পেতে আসা চরাঞ্চলের কয়েকজন সেবাগ্রহিতা বলেন, দৌলতদিয়া ভুমি অফিসে জনবল কম থাকায় ভূমির কাগজপত্র ঠিকঠাক করতে ও ভূমির খাজনা দিতে এসে সারাদিন বসে থাকার পরেও কাজ শেষ না করেই ফেরত যেতে হচ্ছে। এতে করে অর্থ ও সময় দুটোই ব‍‍্যয় হচ্ছে আমাদের। দীর্ঘদিন ধরে জনবলের কারণে আমরা ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এক্ষেত্রে আমরা পুরোপুরি সেবা পাচ্ছিনা। আমাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। মাঝেমধ্যেই কাজ না করেই চলে যেতে হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যা থেকে অচিরেই ইউনিয়নের সবাই বিশেষ করে প্রত‍্যান্ত চরাঞ্চলের ভূমির মালিকগণ মুক্তি পেতে চায়। তারা আরও বলেন, অবিলম্বে আমাদের দাবি, দৌলতদিয়া ভূমি অফিসে পরিপূর্ণভাবে লোকবল নিয়োগ দেওয়া হোক।

ভূমি সেবা নিতে আসা কৃষক ইউনুস, মিলন, সিদ্দিক জানান, দীর্ঘদিন ধরে এই অফিসে জনবল না থাকায় চরমভাবে ব্যাহত হচ্ছে ভূমি সেবা। আমরা আমাদের মাঠের কাজ ফেলে জমির কাগজপত্র ঠিক করার জন্য আসি অফিসে। কিন্তু সারাদিন অফিসে বসে থেকে ফেরত যেতে হয়। জমি-জমার সামান্য সমস্যা সমাধানের জন্য ঘুরতে হয় দিনের পর দিন। তারা আরও বলেন, আমাদের দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসটিতে যদি পরিপূর্ণ জনবল থাকে তাহলে আমাদের সেবা পেতে সমস্যা হবে না।

দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি কর্মকর্তা সুমন গাঙ্গুলী জানান, আমি উপসহকারী কর্মকর্তা হলেও আমাকে একাধারে ভূমি সহকারী কর্মকর্তার দায়িত্ব পালন করতে হচ্ছে। আমি একই পদে দীর্ঘ ১৫ বছর চাকরিরত অবস্থায় আছি। এ কারণে আমার কোনো পদন্নতিও হচ্ছে না। আমরা এখানে সেবা দিতে এসেছি। যেহেতু এখানে চারটি পোস্ট রয়েছে। সেখানে আমরা দুজন কর্মরত আছি। অনেক সেবা গৃহীতরা এখানে কাজের জন‍্য আসেন। আমাদের দুজনের পক্ষে এতগুলো জনবলের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। চারজনের কাজ যখন দুজনে করছি সেবার মানের পাশাপাশি কষ্টের ব্যাপার ও হয়ে যায়। অফিসে পরিপূর্ণ কর্মকর্তা থাকলে সেবার মান আরো ভালো হতো। তারপরেও আমরা আমাদের সীমিত জনবল দিয়ে ভালো সেবা দেওয়ার চেষ্টা করছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD