1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

র‌্যাবের অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ  গ্রেফতার -২। দৈনিক নয়া কণ্ঠ      

  • প্রকাশিতঃ বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার পঠিত

র‌্যাবের অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ  গ্রেফতার ২

মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে জাল টাকা ছাপানোর সময় চক্রের মূলহতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার ০১ লা অক্টোবর দুপুরে র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার মুলগ্রামের আনিছুর রহমানের ছেলে আরাফাত আজিজুল হক ও নওগাঁর ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আল আমিন রিপনের ছেলে আহসান উল্লাহ রিয়াদ।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আরাফাত জাল টাকা তৈরী ও বিপণনকারী সিন্ডিকেটের মূলহোতা। এছাড়া আহসান একজন সক্রিয় সহযোগী সদস্য হিসেবে কাজ করতেন। তারা আসন্ন শারদীয় দূর্গা পূঁজাকে টার্গেট করে আসল টাকার সাথে মিশিয়ে বাজারে ছাড়ার উদ্দেশ্যে জাল টাকা তৈরী করছিলেন। এছাড়া এই চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরী করে আশেপাশের এলাকার সিন্ডিকেটের মাধ্যমে সরবরাহ করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে  অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট, জাল নোট তৈরীর প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ ২৯শ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD