র্যাবের অভিযানে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ২
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাট সদর উপজেলার বর্মণপাড়া এলাকা থেকে জাল টাকা ছাপানোর সময় চক্রের মূলহতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট ও জাল টাকা তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। মঙ্গলবার ০১ লা অক্টোবর দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার মুলগ্রামের আনিছুর রহমানের ছেলে আরাফাত আজিজুল হক ও নওগাঁর ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি গ্রামের আল আমিন রিপনের ছেলে আহসান উল্লাহ রিয়াদ।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গ্রেপ্তারকৃত আরাফাত জাল টাকা তৈরী ও বিপণনকারী সিন্ডিকেটের মূলহোতা। এছাড়া আহসান একজন সক্রিয় সহযোগী সদস্য হিসেবে কাজ করতেন। তারা আসন্ন শারদীয় দূর্গা পূঁজাকে টার্গেট করে আসল টাকার সাথে মিশিয়ে বাজারে ছাড়ার উদ্দেশ্যে জাল টাকা তৈরী করছিলেন। এছাড়া এই চক্রটি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরী করে আশেপাশের এলাকার সিন্ডিকেটের মাধ্যমে সরবরাহ করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট, জাল নোট তৈরীর প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জামাদি ও নগদ ২৯শ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM