
রাজশাহীতে মতিহার থানা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার।
রাজশাহী ব্যুরো ঃআজ ৩০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ সোমবার সকাল সাড়ে ১০ টায় আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মতিহার থানা পরিদর্শন করেন। এসময় উপ-পুলিশ কমিশনার (মতিহার) মো: মমিনুল করিম পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানান এবং অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস দল পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন।
পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (মতিহার) জনাব মো: রুবেল হক, মতিহার থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল মালেকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।