1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকায় ভূমিকম্প অনুভূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাবি ক্যাম্পাসে ছাত্রলীগ ঠেকাতে পুরস্কার ঘোষণা ছাত্রদলের। বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটব চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা। রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রাবি শিক্ষার্থী ছেলের হাতে পিতা খুন । রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, অভিযোগ অস্বীকার রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে নাগরিক স্মারকলিপি আরএমপি’র বিশেষ মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা উদ্ধার, নগদ অর্থ ও ৪ মোবাইল ফোন জব্দ নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

রাজবাড়ীতে থে‌কে অপহৃত শিশু ফ‌রিদপুরে মুসলিম মিশন থেকে উদ্ধার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পঠিত

রাজবাড়ী থে‌কে অপহৃত শিশু ফ‌রিদপুর মুসলিম মিশন থেকে উদ্ধার

জেলা প্রতিনিধি রাজবাড়ী
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী‌তে রাজু মন্ডল না‌মে এক শিশু অপহর‌ণের ১৪ ঘণ্টা পর তা‌কে উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। রোববার দিবাগত রা‌তে ফরিদপুর জেলার কোতয়ালি থানার মুসলিম মিশন এলাকা থেকে শিশু‌টি‌কে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী মামুনকেও গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকা‌লে এসব তথ‌্য জানায় রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।

শিশু রাজু মন্ডল রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারোবাকপুর গ্রামের হাছেন মন্ডলের ছেলে। স্থানীয় বারোবাকপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র।

অপহরণকা‌রী আবদুল্লা আল মামুন ফরিদুপুর জেলার মধুখালী উপজেলার ব্রামনদি গ্রামের মিজানুর শেখের ছেলে।

পু‌লিশ জানায়, গতকাল রোববার বেলা ১১টার দিকে অপহরণকারী আবদুল্লা আল মামুনসহ তিন থেকে চারজন রাজুদের বাড়িতে আসে। প‌রিবা‌রের লোকজ‌নকে ব‌লে রাজুর মাদ্রাসার শিক্ষক পা‌ঠি‌য়ে‌ছে তা‌কে নি‌য়ে যে‌তে। সে সময় রাজু‌কে বা‌ড়ি থে‌কে নি‌য়ে যায়। কিছুক্ষণ প‌র রাজু মা রেহানা বেগমকে ফোন করে অপহরণকারীরা মু‌ক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা চাঁদা দা‌বি ক‌রে। প‌রে প‌রিবা‌রের লোকজন থানায় অভিযোগ ক‌রে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় আজ সোমবার শিশু রাজুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD